ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২০:২১
চলমান বার্তা:
ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন চৌধুরী রবিন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৮:৫৯  (ভিজিটর : )

ভোলা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ভোলার কৃতী সন্তান, সাবেক ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক এবং তৃণমূল থেকে উঠে আসা ক্রীড়া ব্যক্তিত্ব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন। তিনি বর্তমানে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে ভোলা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত কমিটিতে ভোলার জেলা প্রশাসককে সভাপতি, মো. মুনতাসির আলম চৌধুরী রবিনকে সদস্য সচিব, ভোলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক মো. জাহিদ ইকবাল আলমাসকে সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg