ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
প্রাইম ব্যাংকের সঙ্গে নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের চুক্তি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:০৮  (ভিজিটর : )

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা নির্মাণ বিল্ডার্সের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। 

ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কাছ থেকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এটি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আবাসন ও রিয়েল এস্টেট সংক্রান্ত প্রয়োজন পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) রাহাত কামাল।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের হেড অব কাস্টমার রিলেশন সুমন কুমার সাহা’সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের মতে, এই সহযোগিতা তাদের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। একই সঙ্গে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজন ও আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টাকে এটি আরও শক্তিশালী করবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg