ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১৬:১৪  (ভিজিটর : )

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। 

জানা গেছে, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার পর সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হন। পরে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি শাখায় স্থানান্তর করা হয়। গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রবাসীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহ। তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় ডা. সাইফুল আলম বাদশাহ রোগীর প্রেসক্রিপশন ও চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করেন। 

পরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আহত প্রবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তরিকুল ইসলাম তারিক। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

আহত প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করে তরিকুল ইসলাম তারিক বলেন, আহত প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য। আমরা একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।

আহত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য তরিকুল ইসলাম তারিক এবং ডা. সাইফুল আলম বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg