ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২০:২১
চলমান বার্তা:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দিনাজপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৭:৩৩  (ভিজিটর : )

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র, দিনাজপুর-এর সার্বিক সহযোগিতায় এবং দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে রোববার (১৪ জুন) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের দ্বিতীয় তলায় ব্লাড ব্যাংক কক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় তিনি সরকারের স্বাস্থ্য ভাবনার প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। কেউ যেন মৌলিক স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে রক্তদানের মতো মানবিক কর্মসূচি আরও বেগবান করা প্রয়োজন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। তিনি বলেন, “অপারেশন থিয়েটার, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি বা ক্রনিক রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালন অত্যন্ত জরুরি। আমরা যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে না আসি এবং অন্যকে উদ্বুদ্ধ না করি, তবে জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

তিনি আরও উল্লেখ করেন, সুস্থ ব্যক্তি প্রতি চার মাস পরপর রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। উদাহরণ হিসেবে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত এক রক্তদাতা ইতোমধ্যে ৪৩ বার রক্তদান করেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম, দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার খন্দকার সাইফুল ইসলাম, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিত কুমার রায়, দিনাজপুর রেড ক্রিসেন্টের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যরা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg