ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২২:৪৩
চলমান বার্তা:
আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৮:৫৯  (ভিজিটর : )
ছবি: ভিডিও থেকে নেওয়া।

ছবি: ভিডিও থেকে নেওয়া।

রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার জনপ্রিয় গান ‘কাভালা’ নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। 

ভাইরাল এই গানটি নিয়ে তিনি জানান, পারফরম্যান্স নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। এটি আরও ভালো করা সম্ভব ছিল। 

সম্প্রতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের ইউটিউব ভ্লগে অংশ নিয়ে বিভিন্ন কাজের অভিজ্ঞতা শেয়ার করেন তামান্না। সেখানেই ‘কাভালা’ গানটি নিয়ে নিজের অনুশোচনার কথা জানান তিনি।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।


তামান্না বলেন, ‘কাভালা শুট করার সময় আমি কিছুটা অসন্তুষ্ট ছিলাম। আমার মনে হয়েছিল, আমি আরও ভালো করতে পারতাম।’

এ প্রসঙ্গে ফারাহ খান মন্তব্য করেন, ‘তুমি তো এমনই- সবসময় মনে হয়, আরও ভালো করা যেত।’

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।


‘আজ কি রাত’ এর জন্য ১৫ দিন ধরে অনুশীলন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন,‘আমি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী নই, তাই প্রতিটি পারফরম্যান্সের জন্য অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়।’

‘কাভালা’ গানটি সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, গীত রচনা করেছেন অরুণরাজা কামারাজ। গানটি গেয়েছেন শিল্পা রাও। মুক্তির পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সূত্র: এনডিটিভি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
লেবাননে যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
সবজি ও মুরগির দামে স্বস্তি, স্থিতিশীল মাছের বাজার
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন আজও প্রেরণার উৎস
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg