ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২০:৫৮
চলমান বার্তা:
হালান্ডকে বসিয়ে রাখার কারণ জানালেন সোলবাকেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৮:৫৭  (ভিজিটর : )

২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শুক্রবার ৪-১ গোলে হারের ম্যাচে তারকা জুটি আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। তিনি বলেছেন, ‘এটি অত্যন্ত সহজ সিদ্ধান্ত ছিল’।

গত সোমবার সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর শুক্রবারের ম্যাচের শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনার পর সোলবাকেন বলেন, ‘আমি, ফিজিও ও মেডিকেল স্টাফ এবং খেলোয়াড়দের নিজেদের জন্যও এটি একটি অত্যন্ত সহজ সিদ্ধান্ত ছিল। তারা সবাই বলেছে, শুধুমাত্র নরওয়ে ও এখানকার সমর্থকদের কথা মাথায় রাখলে এটা কঠিন বিষয়।’

তিনি আরও বলেন, ‘সমর্থকরা হালান্ড এবং মার্টিনকে দেখতে চেয়েছিল, আমরাও যতটা সম্ভব সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এটি একটি অত্যন্ত সহজ সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তে আসতে আমাদের বেশি সময় লাগেনি। এই দুজনকে বিশ্রাম দেওয়াই মাঠে না নামানোর কারণ। ’

সোলবাকেন বলেন, ‘হালান্ড এবং ওডেগার্ড দলের বড় খেলোয়াড়। তাই তারা জানে দলের জন্য কোনটা ভালো।’

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ড নরওয়ের প্রথম দুটি ম্যাচে চারটি গোল করেছেন। গ্রুপ ‘আই’-এর উদ্বোধনী ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে তার করা জোড়া গোল এবং সেনেগালের বিপক্ষে জয়ে আরও দুটি গোলে ভর করেই পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।