ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২১:৪৪
চলমান বার্তা:
মা হতে চলেছেন মৌসুমী হামিদ, জানালেন বিয়ের খবরও
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১৬:১২ আপডেট: ০৪.০৭.২০২৬ ১৭:০৬  (ভিজিটর : )

বিচ্ছেদের কয়েক মাসের ব্যবধানে জীবনের মোড় ঘুরিয়ে দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একদিকে গোপনে বিয়ে, অন্যদিকে প্রথম সন্তানের আগমনের সুখবর-সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

চলতি বছরের মার্চের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন মৌসুমী হামিদ। তখনই তিনি জানান, বছরের শুরুতেই তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সেই ঘটনার কয়েক মাস পরই ব্যক্তিগত জীবনে একেবারে নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি বিশেষ আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা পড়ে তাঁর ‘বেবিবাম্প’। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নতুন স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।


অনুষ্ঠানেই এই অভিনেত্রী জানান, এতদিন বিষয়টি গোপন রাখার সিদ্ধান্তটি ছিল পরিকল্পিত। মূলত বিয়ে ও মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।

বিয়ের প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় ১৪ বছরের গভীর বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে।

মৌসুমী বলেন, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো ‘বেস্ট ফ্রেন্ড’। আমাদের মধ্যে অনেক বিষয়ে দারুণ মিল ছিল। মূলত সেই বোঝাপড়া ও ভরসার কারণেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের মা হতে যাওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে নিজেই ক্যামেরার সামনে এসে বিয়ে ও মাতৃত্বের জোড়া খবর নিশ্চিত করলেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।