ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৮ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২০:৫৮
চলমান বার্তা:
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১৪:৫৮  (ভিজিটর : )

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের বিল পরিশোধের সুবিধার্থে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দেশব্যাপী কমিউনিটি ব্যাংকের যেকোনো শাখা ও উপশাখা থেকে নিরাপদ ও দ্রুততম সময়ে বিদ্যুৎ বিল দেওয়া যাবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিআরইবি ও কমিউনিটি ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) বিভাগের পরিচালক মো. মাসুদ পারভেজ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, বোর্ডের সচিব শারমিন মাহমুদ, পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন এবং পরিচালক (অর্থ) হিমেল পাল।

কমিউনিটি ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া, করপোরেট ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড সুজাত হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মামুন উর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।