ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
বোয়ালখালীতে পাহাড়ি ঢলে খালে তলিয়ে যুবক নিখোঁজ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৪:০৪  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভাণ্ডালজুড়ি খালে তলিয়ে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে পাহাড়ের লিচুবাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুড়ি খালের লিচুবাড়িছা এলাকায় খাল পার হওয়ার চেষ্টা করলে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান জানান, পাহাড়ি ঢলের কারণে খালে তীব্র স্রোত ছিল। ওই সময় খাল পার হতে গিয়ে হৃদয় নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।