ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
ভারী বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক, ছুটির দিনে চরম ভোগান্তি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৬:১৮  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীজুড়ে নেমেছে ভারী বৃষ্টি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ, পথচারী ও শ্রমজীবী কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। শাহবাগ, মৌচাক, নিউমার্কেট ও বিজয়নগর এলাকার সড়কে হাঁটু পানি জমে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সড়কে পানি উঠে যাওয়ায় অনেক যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় রাস্তায় গণপরিবহন ও মানুষের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে কম থাকলেও জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অনেককেই ছাতা বা রেইনকোট মাথায় বৃষ্টিতে ভিজেই গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মৌচাক মার্কেটের ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়ায় অনেক দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা সকাল থেকে দোকান খুলতে না পারায় আর্থিক লোকসানের কথা জানিয়েছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্যের কারণে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের ১৯টি জেলার ওপর দিয়ে সন্ধ্যা নাগাদ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।