ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৮:০৫  (ভিজিটর : )

চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। একাধিক চেক বাউন্সের মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

আদালত ট্রায়াল কোর্টের আগের রায় বহাল রাখলেও সাজা কিছুটা কমিয়েছেন। আগের রায়ে সাজা ছয় মাস হলেও তা কমিয়ে তিন মাস করা হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, কারাদণ্ডের পাশাপাশি আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে মোটা অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

আদালতের রায় অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে দিতে হবে রাজপাল যাদবকে। এর পাশাপাশি প্রতিটি মামলায় অভিযোগকারীকে আরও এক কোটি ৪ লাখ টাকা এবং রাজ্যকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু রাজপাল যাদবই নন, এই মামলায় জড়িয়েছে তাঁর স্ত্রী রাধা যাদবের নামও। আদালত রাধা যাদবকেও মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ৫ কোটি ৫১ লাখ টাকা করে পরিশোধ করতে হবে তাঁকে।

আইনি জটিলতায় পড়া রাজপাল যাদবের অবশ্য এখনই সব পথ বন্ধ হয়ে যায়নি। এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল বা আবেদন করার আইনি সুযোগ এখনো রয়েছে তাঁর।

এর আগে ২০১০ সালে ‘আতা পতা লাপত্তা’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে গিয়ে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সেই ঋণ পরিশোধের জন্য দেওয়া চেক বাউন্স করার পর থেকেই এই আইনি লড়াই চলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।