ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
মাগুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১৬:০৭  (ভিজিটর : )

মাগুরা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নিয়ন্ত্রণে জোর দিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন ফকির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাগুরাকে বসবাসের জন্য আরও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ পুলিশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে অপরাধ দমনে জনগণের সহযোগিতা চান।

সভায় মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সহিংসতা প্রতিরোধ, খুন-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান, খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবা, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।