গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বরাবরই স্টাইল ও ফ্যাশনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব ও সাহসী উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে। এবার একদমই ভিন্নধর্মী, সাহসী ও বোল্ড লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘ডাক্তার বলেছিলেন আরও রোদ নিতে। আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
মূলত ডাক্তারের দেওয়া রোদে থাকার পরামর্শকে রসাত্মকভাবে ফুটিয়ে তুলতেই এই রোদমাখা ফটোশুট করেছেন তিনি।
শেয়ার করা ছবিগুলোতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে বেশ রিল্যাক্সড মুডে। নীল আর সাদার আবহে তাঁর প্রতিটি ক্লিকই ছিল চোখধাঁধানো। ফারিয়া ধরা দিয়েছেন হালকা নীলচে-সবুজ রঙের বিকিনিতে। এর ওপর তিনি জড়িয়ে নিয়েছেন সাদা-নীল জ্যামিতিক প্রিন্টের একটি কিমোনো, যা তাঁর লুকে যোগ করেছে আলাদা আভিজাত্য।
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফারিয়ার চোখে ছিল ট্রেন্ডি বাদামি লেন্সের রোদচশমা। হাতে পরেছেন মানানসই ঘড়ি ও রঙিন ব্রেসলেট। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কোমরের পাতলা মেটালিক বেল্ট বা বেলি চেইন, যা তাঁর ফিটনেসকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে।
পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার এই রূপের প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘অভিজাত সৌন্দর্যের উপস্থিতি।’ আরেকজন লিখেছেন, ‘পরীর পর তুমিই সুন্দর।’
ওটিটি ও বড় পর্দা- দুই মাধ্যমেই ফারিয়া তাঁর ফ্যাশন সেন্স ও কাজের মাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন, এই নতুন লুকও তার ব্যতিক্রম নয়।