ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২১:২১
চলমান বার্তা:
বাগদান গুঞ্জনের মাঝে নতুন ছবি প্রকাশ পূজা চেরির
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২০:৪৭  (ভিজিটর : )

ব্যক্তিজীবন নিয়ে আবারও চর্চায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ পাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেছেন পূজা। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের সালোয়ার-কামিজে দেখা গেছে। প্রকৃতির মাঝে খোলা চুলে তার মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করছেন তিনি। পোস্ট করার কয়েক মিনিটেই ছবিগুলোতে হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে।

ছবি প্রকাশের চেয়েও পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি কানাঘুষা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, কিছুদিন আগেই ঘরোয়াভাবে বাগদান সেরেছেন এই নায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে।

এ প্রসঙ্গে পূজা চেরিকে মুঠোফোনে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া মেলেনি। তবে চলমান গুঞ্জনের মাঝে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছিল। 

তবে নায়িকা এ-ও স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে কখনও লুকিয়ে করবেন না, বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।