ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
পর্দায় অন্যের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য যেভাবে সামলান বনি-কৌশানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৬:২০  (ভিজিটর : )
কৌশানী মুখার্জি-বনি সেনগুপ্ত

কৌশানী মুখার্জি-বনি সেনগুপ্ত

টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। পর্দার প্রেম বাস্তবে রূপ নেওয়ার পর দীর্ঘদিনের সম্পর্কের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে পেশাগত কারণে পর্দায় যখন অন্য কোনো সহশিল্পীর সঙ্গে রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়, তখন বাস্তব জীবনের এই জুটি একে অপরকে কীভাবে সামলান? এবার সে বিষয়েই খোলামেলা কথা বলেছেন বনি।

সম্প্রতি ‘লাভ শর্টস’ সিরিজে অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে বনির একটি চুম্বন দৃশ্য নিয়ে টালিগঞ্জে বেশ আলোচনা চলছে। আবার কিছুদিন আগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দায় চুম্বনদৃশ্যে দেখা গিয়েছিল কৌশানীকে।

পর্দায় এমন ঘনিষ্ঠতার বিষয়ে বনি বলেন, ‘কিছুদিন আগে পরমদার সঙ্গে কৌশানীর একটি চুম্বন দৃশ্য আমি দেখেছি। আমি নিজে প্রথম চুম্বন দৃশ্য করেছিলাম ‘বরবাদ’ ছবিতে। পরে কৌশানীর সঙ্গেও ‘তুমি আসবে বলে’ ছবিতে একটি এমন দৃশ্য ছিল। তবে সেগুলো এতটা নিবিড় ছিল না। সেই তুলনায় এটিই আমার প্রথম সাহসী দৃশ্যে অভিনয়। আসলে চিত্রনাট্যের প্রয়োজনেই অভিনেতারা এই ধরনের দৃশ্য করতে রাজি হন, এখানেও তা-ই হয়েছে।’

বাস্তব জীবনের প্রেমিকার সঙ্গে কাজের বোঝাপড়া কেমন, তা স্পষ্ট করে বনি জানান, সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে সঙ্গীর সঙ্গে আলোচনা করাটা অত্যন্ত স্বাভাবিক এবং এটি একটি দায়িত্বের মধ্যে পড়ে। 

তিনি বলেন, ‘যেহেতু আমার পার্টনার একই পেশার সঙ্গে যুক্ত, তাই স্বাভাবিকভাবেই সে বিষয়টি বোঝে এবং সহযোগিতা করে। আমার আর কৌশানীর মধ্যেও এই নিয়ে কথা হয়েছে।’

পর্দার এই ঘনিষ্ঠতা দেখে মনে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না- এমন প্রশ্নে বনির সরল স্বীকারোক্তি, ‘সঙ্গীকে অন্যের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখলে অধিকারবোধ থেকে একটু হিংসা হওয়াটা খুবই স্বাভাবিক। সম্পর্কের ক্ষেত্রে এটা আসতেই পারে। কিন্তু আমরা যখন নিজেদের বোঝাই যে এটা কেবলই কাজের অংশ, তখন আর কোনো সমস্যা থাকে না।’

অঙ্গনা রায়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে প্রথম কাজেই এমন দৃশ্য করা প্রসঙ্গে বনি জানান, শুটিংয়ের আগেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হওয়ায় কাজটি সহজ হয়েছিল। তাছাড়া শুটিং সেটে ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ উপস্থিত থাকায় পুরো বিষয়টি বেশ পেশাদারত্বের সঙ্গেই সম্পন্ন হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।