ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
আর্জেন্টিনাকে সমর্থন জানালেন সিডনি সুইনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৯:৫৮ আপডেট: ১৯.০৭.২০২৬ ১৯:৫৯  (ভিজিটর : )

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’র এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে ফুটবল খেলতে দেখা যায়। ভিডিওটির মাধ্যমেই তিনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি নিজের প্রকাশ্য সমর্থন জানান।

পোস্টের ক্যাপশনে সুইনি লেখেন, ‘এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও।’ সঙ্গে তিনি একটি চোখ টেপার ইমোজিও ব্যবহার করেন, যা ছিল মজার ছলে আর্জেন্টিনাকে মাঠে সাহায্যের প্রস্তাব দেওয়ার মতো।

হলিউড তারকার এই পোস্ট দ্রুত ফুটবল ভক্তদের নজরে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে। অনেক আর্জেন্টাইন সমর্থক তার এই ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে স্পেনের কিছু সমর্থক তার এমন পোস্টে কিছুটা হতাশা প্রকাশ করেছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।