ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২২:৫০
চলমান বার্তা:
শরণখোলায় ২ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৪:৫৫  (ভিজিটর : )

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীদের গ্রুপিং ও বিভেদ ভুলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর আলম, বিএনপি নেতা সোমনাথ দে, শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপাসহ অন্যান্য নেতারা।

পরে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে শরণখোলা ভিআইপি ডাকবাংলো ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ ছাড়া তিনি শরণখোলা সরকারি কলেজ প্রাঙ্গণে বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদার এবং আমড়াগাছিয়া গ্রামে সদ্যপ্রয়াত যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের কবর জিয়ারত করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।