ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
চোলাই মদসহ গ্রেপ্তার ২
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৫:০৮  (ভিজিটর : )

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আরেকটি অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, প্রায় তিন মাসের গোয়েন্দা নজরদারির পর বিশেষ অভিযান পরিচালনা করে সাবরাংয়ের ডেইলপাড়া ও মণ্ডলপাড়ার দুটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল তথ্য বিশ্লেষণে বিজিবি জানতে পারে, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সংঘবদ্ধভাবে নেটওয়ার্ক পরিচালনার তথ্যও পাওয়া গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে একই দিনে পৃথক আরেক অভিযানে খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ আলীরডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় শিলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশার গোপন কুঠুরি থেকে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোন। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অনলাইন জুয়া এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।