ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:১৮  (ভিজিটর : )

ভারতের দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মন্ত্রী ও দিল্লি পুলিশের সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে।

শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় অরিজিৎ সিং ছাড়াও অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী সোনাক্ষী সিনহাসহ আরও কয়েকজন তারকা শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনশনে অংশ নেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দ্রুত আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

দেশবার্তা/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।