ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৪২  (ভিজিটর : )

রাজধানীর ভাটারা নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গৃহকর্তা হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে হালিমের শরীরের ৩৩ শতাংশ, হানিফের ৯০ শতাংশ, শিউলির ১ শতাংশ ও রহিমার ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হালিমের ভাগনে সাগর জানান, সন্ধ্যা ৭টায় রাতের রান্না করতে চুলা জ্বালালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারে সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তিনি। তারা ভাটারা থানার আবুল কালাম খন্দকারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।