ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
জুলাই গণঅভ্যুত্থান
স্বজনের খোঁজ নেই, ঢামেকের মর্গ থেকে অজ্ঞাত ৬ মরদেহ দাফন হবে আজ
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১২:০৫ আপডেট: ০৭.০৮.২০২৫ ১৭:৩২  (ভিজিটর : )

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিজুল এর কাছে হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার। গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানিয়েছেন, জুলাই আন্দোলনের গুলিতে নিহত ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি আগামীকাল (আজ) সকাল ১১টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল এর কাছে এই মরদেহ ছয়টি হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এ মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।