ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
অস্ত্র-গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, জিম্মি ৯ জেলে উদ্ধার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২১  (ভিজিটর : )

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকেও উদ্ধার করেছে। 

শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে। এসময় তাদের নিকট জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গত বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। 

উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg