ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না
শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি: সারজিস
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৩ আপডেট: ২৬.০৯.২০২৫ ১৮:৩৯  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি নির্বাচনের পক্ষে; নির্বাচন পেছানো কোনো উদ্দেশ্য নেই আমাদের। শুধু আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে মাধ্যমে আগামী নির্বাচন চেয়েছি।

বুধবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারের রায় এই সময়ের মধ্যে নাও হতে পারে। কিন্তু যাদের নির্দেশে ও সরাসরি অংশগ্রহণে এতো বড় গণহত্যা হল, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হল, তাদের ২০ থেকে ৩০ জনের মামলার রায় আমরা কার্যকর দেখতে চাই। এতে বিচারিক প্রক্রিয়া চলার ব্যাপারে আমরা আশ্বস্ত হতে পারবো।  

সারজিস বলেন, মৌলিক সংস্কার ও বিচার না চেয়ে শুধু শুধু নির্বাচন চাওয়া অভ্যুত্থানকে উপেক্ষা করে শুধু ক্ষমতার দিকে চোখ রাখা। এটি মানুষ ভালোভাবে নেবে না। শহীদ পরিবার কিংবা আহত পরিবার এটি ভালোভাবে নেবে না।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ এই বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে।

দলীয় প্রতীক শাপলার বিষয়ে তিনি বলেন, যাচাই বাছাই করেই আমরা শাপলার জন্য আবেদন করেছি। পরে সকল প্রক্রিয়া নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। এসকল বাছাই প্রক্রিয়ায় আমরা উত্তীর্ণ হয়েছি। গতকাল (মঙ্গলবার) দেখলাম নির্বাচন কমিশনের সচিব বলেছেন, তাদের তালিকায় শাপলা নেই। তাদের তালিকায় শাপলা অন্তভূর্ক্ত করার দায়িত্ব আমাদের নয়, এই দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে তারা আইনগতভাবে শাপলা প্রতীক পাওয়ার কোনো গ্রাউন্ড আমাদের নেই এই যুক্তি আমাদের দিতে পারে। তবে এটি বলতে পারে না ঐ তালিকায় শাপলা নেই। 

কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, এজেন্সি, কোনো প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। অভ্যুত্থান পরবর্তী এই ধরনের প্রতিষ্ঠান থেকে বায়াস্ট আচরণ প্রত্যাশা করি না। তাদের জায়গা থেকে আইনগতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা চাই। এনসিপি শাপশা প্রতীক পাবে এবং শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামীর নির্বাচন করবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের বিষয়ে সারজিস বলেন, আখতার হোসেন আমাদের সংগঠনের সদস্য সচিব, তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের একজন সংগঠক। ওখানে আমাদের সংগঠনের সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। তার সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। এই অন্তবর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গেছেন। এসব বিষয় তাদের বিবেচনা করার কথা ছিলো। 

তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, তারা চেষ্টা করেছে কিন্তু একই প্রটোকলে নিতে পারেনি। তাহলে কোন প্রটোকলে নিলে তাদের নিরাপত্তা নিশ্চিত হতো এটি আপনাদের আগেই চিন্তা করার উচিত ছিল। এটি না করায় আপনাদের সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ওখানে বাংলাদেশের এম্বাসিতে যারা আছেন তাদের জায়গা থেকে আমরা দায়িত্বের গাফলতি এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে সহযোগিতার অনেক তথ্য পেয়েছি। 

যারা এসব কর্মের সঙ্গে যুক্ত তাদের বরখাস্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ তারা স্বৈরাচারি দলকে সুবিধা দিতে গিয়ে রাষ্ট্র এবং সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

এনসিপি ও গণঅধিকার পরিষদ এক হওয়ার বিষয়ে সারজিস বলেন, গণঅধিকার পরিষদ ২০১৮ সালে কোটা সংষ্কার আন্দোলন থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। নুরুল হক নুরু এই দলের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, তারও অনেক আন্দোলন সংগ্রাম রয়েছে। একই চিন্তা ভাবনার দলগুলো আমরা ঐক্যবদ্ধ হতে চাই। বাংলাদেশের মানুষ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেখতে চায়। তারা তখন আস্থা পাবে যখন, আমরা একসঙ্গে লড়াই করবো। ঐ আস্থা গণঅভ্যুত্থানে পেয়েছিল কারণ আমরা এক হয়ে লড়াই করেছিলাম। 

তাই এ বিষয়ে আলোচনা চলছে, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করি দেশ ও মানুষের স্বার্থে এই আলোচনার একটি সম্মানজনক সমাধানে পৌছাতে পারবো। একসঙ্গে আগামীর বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে পারবো।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg