ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
ফেনীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছে র‍্যাব-৭
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪১  (ভিজিটর : )

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ফেনী জেলার ১৫০ টি পূজা মন্ডপে র‍্যাব-৭  টহল দল পরিদর্শন করা শুরু করেছে।  

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ফেনী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন র‍্যাব-৭, সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

তিনি জানান, দুটি টহল গাড়ি ২৪ ঘন্টা ফেনীর পূজা মন্ডপগুলোতে  নিয়মিত টহল দিচ্ছে। প্রতিটা মন্ডপে আমাদের টহলদল, কুইক রেসপন্ডার টিম এবং আমার ব্যাক্তিগত নাম্বার দেওয়া রয়েছে। জেলার প্রতিটি মন্ডপ র‍্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা র‍্যাব দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহলদল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে। 

মিজানুর রহমান বলেন, সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির কোন বিষয় নজরে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়ে আমাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি। কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg