ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
লুটকৃত অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য ঝুঁকি- র‍্যাব মহাপরিচালক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৫ আপডেট: ০১.১০.২০২৫ ১৯:১২  (ভিজিটর : )

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুল রহমান বলেছেন, ‘লুট হওয়া অস্ত্র যতদিন বাইরে থাকবে, ততদিন বিষয়টি আমাদেন জন্য চ্যালেঞ্জিং। আমরা আশাকরি জাতীয় নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা হবে। এসব অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য ঝুঁকি বলে উল্লেখ করেন তিনি। 

এসময় তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় র‍্যাব ও আইনশৃঙ্খলাবাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এব কথা বলেন র‍্যাব  মহাপরিচালক।

তিনি জানান, পুলিশের লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে ইতোমধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে সক্ষম হবো।’

তিনি বলেন, লুট হওয়া অস্ত্র বিভিন্ন শ্রেণির অপরাধীর কাছে থাকতে পারে। এসব অস্ত্র যতদিন বাইরে থাকবে, ততদিন বিষয়টি আমাদেন জন্য চ্যালেঞ্জিং। আমরা আশাকরি জাতীয় নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা হবে। এসব অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য ঝুঁকি বলে উল্লেখ করেন তিনি। 

পাহাড়ের প্রসঙ্গ টেনে র‍্যাব  মহাপরিচালক বলেন, খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয়। যদিও দ্রুত আসামিকে গ্রেফতার করা হয়েছিল, তারপরও পরিস্থিতিকে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে ইন্ধন আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। বিদেশি কোনও অপশক্তির সংশ্লিষ্টতা আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব ডিজি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে র‍্যাবের বিশেষ প্রস্তুতি চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার অব্যাহত আছে। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাব সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতিদিনই আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা নিরলস চেষ্টা চালাচ্ছি। গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে না। আমরা আশাবাদী, যেকোনও পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।

দেশবার্তা/এনএইচবি
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg