ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে: সারজিস আলম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১৫:৫৫  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়। সে জন্য নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে যেন সঠিক দায়িত্বটা পালন করে।’

সোমবার দুপুরে নাটোর শহরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে। অতীত এবং আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে জনগণেরর কাছে পৌঁছতে পারে। তারা যেন নির্বাচন করতে পারে। যেন কোনো কিছু হাস্যকর না হয়। তাদের জায়গা থেকে নতুন করে তালিকাটা ঠিক করেন।’

তিনি আরও বলেন, ‘এ নির্বাচন কমিশন গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজা রাখতে না পারে। যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায় সংগঠিত অধিকার না দেয়। আমাদের শাপলা প্রতীক না দেয়। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কমিশন হিসেবে কাজ করার সমস্ত আস্তা হারিয়ে ফেলে।’

নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা-উপজেলার নেতারা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg