ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:৩৭
চলমান বার্তা:
অন্তত ৪০ টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:২৬ আপডেট: ০৮.১০.২০২৫ ১৯:৪৯  (ভিজিটর : )
সারজিস আলম

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন গণমাধ্যম নিয়ে। 

সারজিস আলম বলেন, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুইটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা শুনেছি, এর একটির মালিকপক্ষে একজন এনসিপি নেতা রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, শুধু এনসিপি নয়—জামায়াত ও বিএনপির অনেক নেতা এই টেলিভিশনগুলোর সঙ্গেও যুক্ত। অথচ শুধু এনসিপিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোকাস করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। আমরা চাই, মিডিয়া যেন তাদের নিজ অবস্থানে থেকে কাজ করতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। যে যেভাবেই বলুক না কেন, যেখানে বসে বৈঠক হোক না কেন—আওয়ামী লীগ আর ফেরত আসবে না। যারা দেশে বসে আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখছেন, তাদের বলবো, এসব স্বপ্ন দেখা বন্ধ করুন। নয়তো আওয়ামী লীগ যে পথে গেছে, আপনাদেরও সে পথেই যেতে হবে।

দেশবার্তা/এসবি

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg