ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:৪৮
চলমান বার্তা:
সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. খালিদ মাহমুদ খান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৯:০৫  (ভিজিটর : )

সাউথইস্ট ব্যাংক পিএলসি–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খালিদ মাহমুদ খান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন তিনি।

সাউথইস্ট ব্যাংকে যোগদানের আগে মো. খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. (এমটিবি)–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এমটিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান ছিলেন। এমটিবিতে দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি দিলকুশা, প্রিন্সিপাল এবং পান্থপথ—এই তিনটি গুরুত্বপূর্ণ শাখার ম্যানেজার হিসেবে ১৩ বছর সফলভাবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসি.–তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

কর্পোরেট ও স্থানীয় কর্পোরেট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ প্রদান ও পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল ব্যাংকিং এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে ৩১ বছরের অভিজ্ঞতা। এছাড়া দেশ-বিদেশের নানান প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়ে তিনি নিজের দক্ষতা আরও শাণিত করেছেন।

মো. খালিদ মাহমুদ খানের যোগদান সাউথইস্ট ব্যাংকের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg