ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
গাজায় পাঁচ বছরের কম বয়সী ৯৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১৮:৩৩  (ভিজিটর : )

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় উচ্চ মাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে। 

শনিবার (২৯ নভেম্বর) ইউনিসেফ সতর্ক করে বলেছে, শহরটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘের সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, উচ্চমাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে, শীতের আবহাওয়ার সূত্রপাত রোগের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

ইউনিসেফ জানিয়েছে, গত মাসে সংস্থাটি এবং তাদের অংশীদারদের পরিচালিত পুষ্টি পরীক্ষায় '৫ বছরের কম বয়সী প্রায় ৯৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, গাজা সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন সরবরাহ আটকে আছে। ইসরায়েলকে নিরাপদ, দ্রুত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং আরও অনেকেরই যথাযথ আশ্রয়, স্যানিটেশন ও শীতের বিরুদ্ধে সুরক্ষার অভাব রয়েছে।

তিনি বলেন, গাজায় এখনো অনেক শিশু ক্ষুধা, অসুস্থতা এবং ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে রয়েছে। এগুলো তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই শিশুদের রক্ষা করার জন্য প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বর্বর বোমা হামলায় অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg