ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
বুধবার সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:০২ আপডেট: ০৯.১২.২০২৫ ১৯:২০  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

রোববার নির্বাচন কমিশন জানিয়েছিল, সোমবার বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হবে। দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুতি নিয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায় বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যাতে তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।