ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৩ আপডেট: ১২.১২.২০২৫ ১৬:১৬  (ভিজিটর : )

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা পরিচালনা সহায়তার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ মামলায় আসামি দুজন। এর মধ্যে জয় পলাতক। জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান তিনি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। 

মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এদিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জাতীয় দুটি দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালকে অবহিত করার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী এম লিটন আহমেদ শুনানিতে বলেন, তাঁর মক্কেল কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে ১৫ দিনে একবার দেখা করা এবং সপ্তাহে একদিন টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। কিন্তু সম্প্রতি প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে তাকে আর এই সুযোগ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি জেল কোড অনুযায়ী সব সুবিধা পেতে একটি সাধারণ আদেশ দেবেন বলে ট্রাইব্যুনালকে জানান।

গত ৪ ডিসেম্বর এ মামলায় জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই সঙ্গে জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg