ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৪  (ভিজিটর : )

সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯ তম জন্মদিনে নিরাপদ সড়ক চাই,( নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ৭০ জন এতিমদের মাঝে খাবার বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২ টায় শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মিজানুর রহমান। 

আলোচনা ও দোয়ায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. জালাল উদ্দিন।

এ সময়  নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর, কার্যকরী সদস্য মোহাম্মদ মুরাদ ভুইঁয়া, শফিকুল আলম সোহাগ, হাবিবুল্লাহ বাহার রানা, অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু রুগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানার ৭০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।