ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
‘দিল্লি-ঢাকা টানাপড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১৪:১০ আপডেট: ০৭.০১.২০২৬ ১৩:২১  (ভিজিটর : )

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কারণে দেশের অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তবে দুই দেশ বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg