ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:৩৯
চলমান বার্তা:
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে মুক্তিযোদ্ধাদের ঐক্যের আহ্বান
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৭  (ভিজিটর : )

মাগুরায় দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে মুক্তিযোদ্ধাদের ভূমিকা আরে সুদৃঢ় করার লক্ষ্যে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা জেলা ইউনিট কমান্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন। সভাপতিত্ব করেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল ওহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ন রাখতে মুক্তিযোদ্ধাদের সব সময় প্রস্তুত ও সজাগ থাকতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল ওহাব বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোই মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব। তিনি সকল মুক্তিযোদ্ধাকে দেশ ও স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg