ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
বিচারকের এজলাস ভাঙচুর
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০২ আপডেট: ২৫.০২.২০২৬ ১৯:৩৭  (ভিজিটর : )

আদালত চলাকালীন এজলাস ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাস ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির ও বিএনপিপন্থী আইনজীবীরা।

বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে। 

এ সময় বিচারক আদালত বর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আইনজীবী সমিতির কার্যালয় অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। আমরা এর প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি।

উল্লেখ্য, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে সাতবছর আগের মারামারির ঘটনায় দায়ের করা রাজনেতিক মামলায় জামিন দেয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা ২৪ ফেব্রুয়ারি মহানগর আদালত বর্জন করেছেন। 

তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন।

তালুকদার ইউনুস গত ২৩ ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহবানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন।

তবে ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীরা ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেয়।

তারা কক্ষে বিচার প্রার্থীদের বসার জন্য রাখা চেয়ার-টেবিল উল্টে ফেলে দেন ও ডাক চিৎকার করে আদালতরে কার্যক্রম বন্ধ করে দেয়।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, আদালত চলাকালীন কতিপয় আইনজীবী এজলাসে ঢুকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সামনে বসে অপর আইনজীবীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আদালত থেকে বের করে দিচ্ছেন। পাশাপাশি বিচারককে উদ্দেশ্য করে বিরুপ মন্তব্য করছেন।

এসব ঘটনায় নেতৃত্ব প্রদানের অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমতিরি সভাপতি সাদকিুর রহমান লিংকনের বিরুদ্ধে। 

ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg