ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২০:০৩
চলমান বার্তা:
অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে গেলে নির্বাচন সংকটে পড়তে পারে: সিপিবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:৫৯  (ভিজিটর : )

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে গেলে ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সংকটে পড়তে পারে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। আমরা বারবার বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে, যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেটাও কিন্তু সংকটে পরতে পারে। আপনাদের মাধ্যমও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন। দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছেন।

রুহিন হোসেন বলেন, ‘আমরা সরকারে দেখতে পাচ্ছি, যেটা আমরা সরকারকেও বলেছি, আপনাদের যে প্রধান কাজ, ওইটার বাইরে গেলে পারা যাবে না। বরং সংকটে পড়তে পারেন। কারণ আমরা জানি এটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফায়েড গভর্নমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেটা করেই নির্বাচনী পথ রেখাটা আগেই করা দরকার। ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। আমি প্রত্যাশা করব, আপনাদের মাধ্যমে সরকার এ কাজটিকে (নির্বাচন) প্রধান কাজ হিসেবে নেবেন।’

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলেছিলাম, ঐকমত্য আমরা করতে চাই, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এমন কতগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে যদি আপনি পুরো ঐকমত্য তৈরি করতে চান তাহলে হয়তো এটা কঠিন হয়ে যাবে ৷ সুতরাং যতটুকু ঐকমত্য করা সম্ভব সেটার মধ্যে দিয়েই আগান।’

রুহিন হোসেন বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচনও করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মানে বলছি, সুষ্ঠু নির্বাচনে যা যা সংস্কার সেটাকে। তাহলে একধাপ অগ্রগতি হবে।’

সরকারের শুরুতে মুক্তিযুদ্ধ নিয়ে ‘বিতর্ক’ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করে সিপিবির নেতা রুহিন হোসেন বলেন, ‘আমরা দেখলাম, সরকারের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার কজ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো, যেন তাকে রিপ্লেস করে ৪৭-এর ধারাবাহিকতায় ২৪। এ ধরনের কতগুলো ঘটনা কিন্তু শুরুতে বিতর্ক তৈরি করেছে। আমরা আশা করব, এ বিতর্কগুলো বন্ধ করতে হবে।’

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
নৌপথে নিরাপদ ঈদযাত্রায় বিআইডব্লিউটিএর একগুচ্ছ নির্দেশনা
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
মাধ্যমিকের অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg