কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ ইদ্রিস মিয়া ভোট গণনা শেষে বুধবার (৪ মার্চ) রাত ৯টা ৩০মিনিটে এ ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ সহিদুল আলম শহীদ (স্বতন্ত্র) পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল হক বুলবুল ১৬৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ২৪৫ ভোট মোঃ আবু সাইম ২২৭ ভোট পেয়ে বিজয়ী।
লাইব্রেরী সম্পাদক পদে মিছবাহ উদ্দিন মিলন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অডিটর পদে মোঃ আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত। সদস্য পদে মোঃ আবু হানিফ,মোঃ রফিকুল ইসলাম,মোঃ সারোয়ার আলম,মোঃ কোরবান আলী মো. সোহাগ মিয়া বিজয়ী হয়েছে।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯ জন বিজয়ী আওয়ামী সমর্থিত সহ সভাপতি ১জন যুগ্ম সাধারণ সম্পাদক ২জন সদস্য সহ মোট ৫জন বিজয়ী।
প্রতিনিধি/আরএইচ