ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
সাতক্ষীরায় জমকালো আয়োজনে বরণ করা হবে নতুন বছর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১৫:০৭  (ভিজিটর : )

বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য আর চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে সাতক্ষীরায় আগামী ১৪৩৩ বঙ্গাব্দ (২০২৬ খ্রিষ্টাব্দ) বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ঢাক-ঢোলের শব্দে এবং রঙিন মুখোশ ও ফেস্টুনে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। নববর্ষের ভোরে জাতীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হবে। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও দেশীয় খাবারের বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও থাকছে।

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চলবে লোকজ গান ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অথবা নির্ধারিত কোনো ভেন্যুতে বসবে বৈশাখী মেলা, যেখানে গ্রামীণ লোকজ সংস্কৃতির নানা উপকরণের পসরা সাজানো হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশুদের মধ্যে বাঙালির সংস্কৃতির মেলবন্ধন তৈরিতে শিশু একাডেমি বিশেষ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে।

উৎসবের আমেজ নির্বিঘ্ন রাখতে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যেরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। বিশেষ করে সাদা পোশাকে পুলিশের টহল জোরদার করা হবে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে উৎসবে অংশ নিতে পারেন। 

সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও কৃষ্টিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরতে পারি, সেই লক্ষ্যেই এবার ব্যাপক আয়োজন হাতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg