ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৩০ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ০:১০
চলমান বার্তা:
রাঙামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসব শুরু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১৮:২৪  (ভিজিটর : )

রাঙামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান পাতা ও সাংলান উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মাঠে প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশ পিছিয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। পরস্পর সম্মলিত ভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। 

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, পার্বত্যঞ্চলের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের এ ঐতিহ্যগত সংস্কৃতি ধরে রাখতে হবে।

এর আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে গড়িয়া নৃত্য, জলকেলিসহ পাহাড়ি সম্প্রদায়ের নানা অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এইবারের উৎসবে পাহাড়ি জনগোষ্ঠির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে বিপনী বিতান বসেছে। এ অনুষ্ঠান চলবে আগামী সাতদিন। ১২ এপ্রিল এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এরপর আনুষ্ঠানিক ভাবে পাহাড়ি জনগোষ্ঠি স্ব স্ব ভাবে তাদের উৎসব পালন করবে।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়নের  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, রাঙামাটি সদর জেন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg