ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
চান্দিনায় ১৩ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২০:০৯  (ভিজিটর : )

কুমিল্লার চান্দিনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে এই কর্মসূচিতে মোট ১৩ হাজার ২০০ জন কৃষকের মাঝে বীজ ও সার প্রদান করা হয়। এর আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। উপজেলা সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আতিকুল আলম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। বিএনপির ৩১ দফায় কৃষকদের উন্নয়নের যে রূপরেখা দেওয়া হয়েছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সেই লক্ষ্যেই সমৃদ্ধ কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে। 

কৃষিভিত্তিক যেকোনো সমস্যায় কৃষকদের কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোর্শেদ আলম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। 

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবে ঢাকা
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকা সংকট, বিগত দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg