বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জনতা ব্যাংক পিএলসির ৩য় উপশাখা। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এই উপশাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রমনাথ পুজারি, প্রকল্প পরিচালক-ইনচার্জ অভিষেক কুমার এবং ডিপিডি মো. আলাউদ্দিন।
জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে খুলনা বিভাগাধীন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন এই উপশাখার কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।
দেশবার্তা/একে