ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:৫৯
চলমান বার্তা:
বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২০:৩৯  (ভিজিটর : )

রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের একটি থিয়েটারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত সূচির মাঝেও কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান।

এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তারেক রহমান।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক অংশগ্রহণ দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা।

তারা বলছেন, খোদ সরকারপ্রধানের থিয়েটার ও সিনেমায় উপস্থিতি সাধারণ দর্শকদেরও বিনোদনের সুস্থ ধারায় উৎসাহিত করবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg