ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪৩৩ বাংলা সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৫টি পদের এ নির্বাচনে আইনজীবীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. এমাম আলী বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টো।
সহ-সভাপতি পদে মো. আব্দুল হান্নান ৩১১ ভোট এবং মো. সিরাজুল ইসলাম-২ ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. মশিহুর রহমান ফাতেমী ২১৭ ভোট এবং মো. তোজাম্মেল হক লিটন ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. নিয়ামুল হক চৌধুরী (১৮৭ ভোট), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না (২৮৬ ভোট), সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মো. তোজাম্মেল হক বকুল (২৭২ ভোট) এবং পাঠাগার সম্পাদক পদে এসএমজি মোস্তাকিম (৩১৩ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মো. জোবায়ের আল মাহমুদ তুহিন (২৯৮ ভোট), মো. এনামুল হক (২৪৬ ভোট), মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭ ভোট), মোছা. শারমিন আক্তার সাথী (২৫৮ ভোট) এবং মো. সাদেকুর রহমান বিপ্লব (২৭৭ ভোট)।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৩টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম।
এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা অংশগ্রহণের উচ্চ হার নির্দেশ করে।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আইনুল হক-১ এবং অ্যাডভোকেট এ কে এম মঞ্জুর রশিদ রতন।
উল্লেখ্য, ভোটের দিন আইনজীবী সমিতি প্রাঙ্গণ ছিল এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে সহকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিনিধি/আরএইচ