হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ২৪-এর জেলা প্রতিনিধি বদরুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম।
কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন—প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও ইউএনবি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি ও চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী এবং দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির।
সভায় দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধি/আরএইচ