ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৪:২২
চলমান বার্তা:
‘বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১৮:০১  (ভিজিটর : )

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী—যার প্রমাণ ইতোমধ্যেই পাওয়া গেছে। তিনি দাবি করেন, সরকার গঠনের দুই মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মসূচিতে কৃষক ও শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই অংশীদার। কোনো দল, ধর্ম বা বর্ণভেদ না করে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” পাশাপাশি যুব সমাজকে অনলাইন ক্যাসিনো, জুয়া ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান (রিয়েল), মাড়েয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব আবু সাঈদ এবং মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg