ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:৩৭
চলমান বার্তা:
মানিকগঞ্জে শিশুহত্যা: গণধোলাইয়ে ২ জন নিহত
১ জন আশঙ্কাজনক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৫:২১ আপডেট: ১৭.০৪.২০২৬ ১৯:০৮  (ভিজিটর : )

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় হত্যাকাণ্ডের জেরে গণধোলাইয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করে উত্তেজিত এলাকাবাসী গণধোলাই দেয়। এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গণধোলাইয়ের শিকার পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) মারা গেছেন। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২৩) গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg