ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
মাধবদীতে ৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
৬০ হাজার টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৩১  (ভিজিটর : )

অবৈধ জ্বালানি তেলের মজুদ উদ্ধার করেছে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে। শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম প্রহরে নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে নরসিংদীর জিনারদি মূলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং এডিশনাল এসপি কলিমুল্লাহ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন প্রমূখ।

অভিযানকালে উক্ত স্থানে বেআইনিভাবে মজুদকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকায় বিক্রয় করা হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু দিনটি শুক্রবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল, তাই পরবর্তী কার্যদিবসে অর্থ জমা প্রদান করা হবে।

অপরাধীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg