ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৬:১২
চলমান বার্তা:
‘প্রাণজ নওগাঁ’ সংগঠনের আত্মপ্রকাশ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৪:০১  (ভিজিটর : )

‘প্রাণে প্রাণে প্রেরণা, প্রীতিতে প্রাণজ’ স্লোগানে নওগাঁয় ‘প্রাণজ নওগাঁ’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন সংস্কৃতিকর্মী ও চিকিৎসক ময়নুল হক দুলদুল। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার ও চিত্রনির্দেশক, অভিনেতা এবং চৌপাশ নাট্যাঞ্চলের প্রতিষ্ঠাতা রাজা ফকির। সাধারণ সম্পাদক করা হয়েছে আইনজীবী রেজাউল বাসার মতিকে। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন দুলালকে। অর্থ সম্পাদক গদাই লাল বসাক, দপ্তর সম্পাদক শামীমা নাসরীন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান নয়ন, প্রচার ও আইসিটি সম্পাদক আল মামুন রুপস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেহেদী হাসান (শাওন), ক্রীড়া সম্পাদক নাহিদ মন্ডল। কার্যনির্বাহী সদস্য হয়েছেন মাহফুজা খাতুন (মিতু), মোমেনা খাতুন (তিথি), আনিকা বুশরা, মুনিরা সুলতানা স্বরণী, লাবিবা আলম রায়তা ও রুফাইদা আফরা।

এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এর পরে প্রয়াত কবি শাহ আলম চৌধুরী ও আবৃত্তিশিল্পী রফিকদুদ্দৌলা রাব্বীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালনের পর সংগঠনের সূচনা সংগীত গেয়ে শোনান কণ্ঠশিল্পী পায়েল। সূচনা সংগীতের সঙ্গে সঙ্গে সংগঠনের লোগো উন্মোচন করা হয়।

সদ্য আত্মপ্রকাশ করা ‘প্রাণজ নওগাঁ’ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল বাসার মতি। সংগঠনের সভাপতি ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল করিম, নওগাঁ রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।

নতুন এই সংগঠনের পরিচিতি পর্ব ও বক্তব্য পর্ব ছাড়াও সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg