ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৪:৫৩
চলমান বার্তা:
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৬:১৮  (ভিজিটর : )

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৭ দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। 

বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ এবং শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস
উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস
‘হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে’
‘হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে’
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg