ইরানের সঙ্গে যদি কোনো স্থায়ী সমঝোতা চুক্তি না-ও হয়, তাহলেও যুক্তরাষ্ট্রের জন্য তা ‘ভালোই’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই এমন কথা বলেছেন তিনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ শহরে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সত্যি বলতে, হয়তো (ইরানের সঙ্গে) কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আপনারা কি সত্যিটা জানতে চান? সত্য হলো- আমরা এই পরিস্থিতি চলতে দিতে পারি না। এটা অনেক দিন ধরে চলছে।
২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এ যুদ্ধবিরতির প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি বা সমঝোতা চুক্তি স্বাক্ষর।
এই চুক্তি স্বাক্ষরের জন্য গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক হয়েছিল মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে। তবে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই চলে যান দুই দেশের প্রতিনিধিরা।
সম্প্রতি আলোচনা ফের শুরু করার জন্য একটি নতুন প্রস্তাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে ইরান। গতকাল ট্রাম্প ফ্লোরিডা রওনা হওয়ার আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাকে সেই চুক্তি সম্পর্কে প্রশ্ন করেছিল।
জবাবে তিনি বলেছেন, এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে সিএনএনকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের ব্যাপারে তিনি সন্তুষ্ট নন। সূত্র: সিএনএন
দেশবার্তা/একে